Wednesday, June 3, 2026

পেগাসাস কাণ্ডে ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা, অলোক বর্মা, অনিল আম্বানি  ও দলাই লামা!

Date:

Share post:

প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মা, অনিল আম্বানি  ও দলাই লামা। ক্রমেই দীর্ঘ হচ্ছে তালিকা । পেগাসাস-কাণ্ডের নতুন তদন্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে , কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফোন যেমন হ্যাকিংয়ের জন্য নিশানা করা হয়েছিল, একই ভাবে আড়ি পাতার চেষ্টা হয়েছিল রিলায়্যান্স এডিএ গোষ্ঠীর কর্ণধার অনিল আম্বানির ফোনেও। রিলায়্যান্স গোষ্ঠীর অন্যতম কর্তা টোনি জেসুদাসন, রাফাল-নির্মাতা ফরাসি সংস্থা দাসোর ভারতীয় কর্তা বেঙ্কট রাও পোসিনা ও বোয়িংয়ের মতো আরও কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতার প্রধানদের ফোনও ।
এখানেই শেষ নয়। তিন বছর আগে তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ফোন পেগাসাস স্পাইওয়্যায়ের মাধ্যমে হ্যাক করার তালিকায় এসেছিল।

জানা গিয়েছে, তিব্বতি ধর্মগুরু দলাই লামার ঘনিষ্ঠ বৃত্তের একাধিক ব্যক্তির ফোনও নিশানায় ছিল। এর মধ্যে সপ্তদশ কর্মপা ওগিয়েন ট্রিনলে দোর্জি, দিল্লিতে দলাই লামার দীর্ঘদিনের দূত টেমপা সেরিং, পরবর্তী দলাই লামা খোঁজার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টের প্রধান সমধং রিনপোচে, তিব্বতি সরকারের প্রাক্তন প্রধান লোবসাং সাংগে-সহ দলাই লামার বেশ কয়েক জন
ঘনিষ্ঠ রয়েছেন।

এনএসও বহু দেশকে ফোন হ্যাক করার সরঞ্জাম বেচেছিল। সেই তথ্যভাণ্ডার থেকে সম্প্রতি ৫০ হাজার ফোন নম্বরের তালিকা ফাঁস হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ভারত-সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম তার তদন্তে নামায় দেখা গিয়েছে, ওই তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিরোধী দলনেতা, সাংবাদিক থেকে নির্বাচন কমিশনারের নাম রয়েছে।
পেগাসাস নিয়ে আজও সংসদ অচল ছিল। কংগ্রেস সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে। একই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এ দিন এক আইনজীবী মামলা দায়েরও করেছেন। কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছে।

 

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...