Saturday, April 4, 2026

কাশ্মীরে গুলির লড়াইয়ে মৃত ২ জঙ্গি, জম্মুতে বিস্ফোরণে নিহত এক জওয়ান

Date:

Share post:

ফের গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। শনিবার গভীর রাতে কাশ্মীরের বান্দিপোরা এলাকায় পুলিশ ও সেনা বাহিনীর যৌথ সংঘর্ষে এই ঘটনা। অন্য দিকে, জম্মুর মেন্ধার এলাকায় মাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের।আহত আরও এক।

এদিন সকালে গোপন সূত্রে বান্দিপোরার জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী। সেই সূত্র ধরেই যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছতেই আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যোহিনীও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় দুই জঙ্গির। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে কৃষ্ণ ঘাঁটি সীমান্তে একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ভারতীয় জওয়ানের। জম্মুর পুঞ্চ জেলায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। এ দিকে শুক্রবারই রাজরৌ থেকে একাধিক রেডিও সেট ও একটি একে ৪৭–এর গুলি উদ্ধার করেছে ভারতীয় সেনা। এলাকায় জঙ্গি থাকতে পারে সন্দেহে রাজরৌতে তল্লাশি চালায় সেনা। সেই তল্লাশিতেই লাম্বেরি জঙ্গলের ভিতর একটি স্থানে দু’টি রেডিও সেট ও একটি একে ৪৭-এর গুলি উদ্ধার করে সেনা। এগুলি একটি প্যাকেটের মধ্যে ছিল। প্রাথমিক ভাবে প্যাকেটে বিস্ফোরক আছে সন্দেহ হলেও পরে তার ভিতর থেকে রেডিও সেট ও গুলি উদ্ধার হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...