Tuesday, February 24, 2026

বাংলা-বিহার সীমানায় মিলল নিখোঁজ তৃণমূল নেতার দেহ, পূর্ণাঙ্গ তদন্তের দাবি পরিবারের

Date:

Share post:

৬ দিন ধরে নিখোঁজ থাকার পরে মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর থেকে নিখোঁজ হয়ে যাওয়া তৃণমূল নেতা তথা ইট ব্যবসায়ী আনিসুর রহমানের (Anisur Rahaman) দেহ উদ্ধার করা হল বিহারের কাঠিহার জেলার বলরামপুর থানা এলাকার রেল লাইনের ধারে। ডালখোলা এবং বারসই রেল স্টেশনের মাঝে রেল লাইনের ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আনিসুরের দেহ দেখতে পান স্থানীয়রা। দেহ উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য কাঠিহার মেডিক্যাল কলেজে (Kathihar Medical College) পাঠানো হয়।  শনিবার ভোরে ভালুকা হাতি ছাপা গ্রামে দেহ নিয়ে আসে তাঁর পরিবার।
গত রবিবার সকালে কাজে বেরনোর পর তাঁর খোঁজ পাননি বাড়ির লোকেরা। স্থানীয় ভালুকা ফাঁড়ি এবং হরিশ্চন্দ্রপুর থানাতে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। তাঁরা অভিযোগ করেন, ব্যবসায়িক শত্রুতার জেরে অপহরণ করা হয়ে থাকতে পারে। সাতদিন ধরে নিখোঁজ থাকার পরে বিহারের সীমানা থেকে দেহ উদ্ধার হয় আনিসুরের পরিবারের লোকেরা এটিকে খুন বলে অভিযোগ করেছেন। পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে পরিবার।
এলাকায় তৃণমূল নেতা হিসেবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন আনেসুর।  এলাকায় দুটি বুথের কনভেনর হিসেবে শাসকদলের হয়ে ভোট করেছিলেন আনিসুর রহমান।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, “ঘটনার অভিযোগ পেয়েছি। আমরা সমস্ত ঘটনা খতিয়ে দেখছি”।
স্থানীয় পঞ্চায়েত সদস্য মকবুল হোসেন বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আনিসুর রহমানকে অপহরণ করে খুন করা হয়েছে। আমরা অপরাধীর শাস্তি চাই। আমাদের দাবি অবিলম্বে প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক”।

spot_img

Related articles

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...

বাইশ গজে ফের ভারত-পাক, মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

পুরুষদের টি২০ বিশ্বকাপের মধ্যেই ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) সূচি। আগামী জুন মাসে...

কলকাতায় আজ সোনার দামে পরিবর্তন, রইল সর্বশেষ আপডেট 

আন্তর্জাতিক বাজারের অস্থির অর্থনীতি, ডলারের দামের ওঠানামা প্রভাব ফেলেছে সোনা-রুপোর ব্যবসায়। মঙ্গলের কলকাতায় হলুদ ধাতুর দামে বদল এসেছে।...

ফের পতন শেয়ার বাজারে, কী কী কারণে নামছে সূচক

ফের হু হু করে নামছে সেনসেক্স-এর (Sensex) সূচক। মঙ্গলবার সকাল থেকেই চাপে ভারতের স্টক মার্কেট (Stock Market)। দুপুর...