Wednesday, June 24, 2026

গরুপাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর বাবা-মাকে তলব করল সিবিআই 

Date:

Share post:

এবার গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর (kingpin Vinay Mishra) বাবা-মাকে তলব করল সিবিআই। সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, বিনয় মিশ্র র বাবা তেজবাহাদুর মিশ্র এবং মা ললিতা মিশ্রকে বুধবার নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই-এর সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় বিনয় মিশ্রদের (Vinay Mishra) রাসবিহারীর বাড়িতে তাঁর বাবা- মার সঙ্গে দেখা করতে গেছিলেন সিবিআই অফিসাররা । কিন্তু তাদের দেখা পাননি সিবিআই (CBI) তদন্তকারী অফিসাররা। শনিবার নোটিশ পাঠানো হলো সিবিআই এর তরফ থেকে। জানা যাচ্ছে, অনেকদিন ধরেই তাঁরা নাকি বাড়িতে নেই। এরপর বাড়িতে হাজিরার নোটিস (Summon Notice) দিয়ে দিল সিবিআই।

কিন্তু হঠাৎ বিনয় মিশ্রর বাবা-মাকে তলব কেন?

সিবিআই সূত্রে খবর, বাবা ও মায়ের নামে কোম্পানি খুলেছিল বিনয় মিশ্র। সেই কোম্পানির মাধ্যমে আর্থিক লেনদেন হত। সেই কোম্পানিটি সম্পর্কে বিশদে তথ্য চাই সিরিয়াল। কবে এই কোম্পানি খোলা হয়েছে। কীভাবে ওই কোম্পানির মাধ্যমে লেনদেন হত । কারা কারা এর পিছনে যুক্ত সেইসব নিয়ে এবার তদন্ত শুরু করেছে সিবিআই। সেই কারণেই বিনয় মিশ্রের বাবা ও মা-কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...