Saturday, March 14, 2026

বেনজির! মন্ত্রী হওয়ার এক মাসের মধ্যে জন বার্লার বিরুদ্ধে দিল্লির নেতাদের কাছে রিপোর্ট 

Date:

Share post:

মন্ত্রিসভা রদবদলের পরেই বিতর্কে নাজেহাল মোদি সরকার। অধিকাংশ বিতর্ক তৈরি হচ্ছে বাংলার মন্ত্রীদের নিয়ে। এবার নজিরবিহীনভাবে মন্ত্রী হওয়ার এক মাসের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ল পিএমওতে। রাজ্য কমিটির রিপোর্ট গেল কেন্দ্রীয় কমিটিতে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি জন বার্লা। কেন্দ্রের নতুন আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী।

 

২০১৯-এর লোকসভা ভোটে জন বার্লা আলিপুরদুয়ার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতেন। আদিবাসী নেতা বার্লা ছিলেন আদতে চা-শ্রমিক। সেখান থেকেই ধীরে ধীরে উঠে আসা। প্রথমে তৈরি করেন আদিবাসী বিকাশ পরিষদ। পরে হাত মেলান গুরুংয়ের সঙ্গে। সময় বুঝে বিজেপির সঙ্গে। বিজেপির লোক বা সঙ্ঘ থেকে যোজন দূরে থাকতেন। শেষে তিনিই হলেন বিজেপির সাংসদ, মন্ত্রী। যিনি বাংলায় থেকে বাংলা ভাগের কথা প্রকাশ্যে বলছেন। মন্ত্রী হওয়ার আগে বলেছেন, পরেও একইভাবে।

 

বার্লার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ছে বিজেপির কেন্দ্রীয় কমিটির হাতে। আর সে নিয়ে গোপন রিপোর্ট দিয়েছে রাজ্য কমিটি। কী সেই অভিযোগ?

 

১. বার্লার রাজ্য ভাগের দাবি। বিজেপি নেতাদের বক্তব্য, এই দাবি বুমেরাং হবে বিজেপির ক্ষেত্রে। এই দাবি আসলে আত্মঘাতী সিদ্ধান্ত

 

২. অভিযোগ, চা-বাগানের জমি দখল করে বাড়ি তৈরি করেছেন বার্লা

 

৩. অভিযোগ, রাস্তার ধারের জমি দখল করে দোতলা সুপার মার্কেট তৈরি করেছেন সাংসদ

 

মন্ত্রী হওয়ার আগে ছিল। মন্ত্রী হওয়ার পরে বিতর্ক আরও মাথা চাড়া দিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব জানার পরেই রাজ্য বিজেপি নেতৃত্ব কলকাতায় ডেকে পাঠায় জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামীকে। শুক্রবার বৈঠক হয়। দীর্ঘ আলোচনা। অভিযোগের ভিত্তি হিসাবে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। জেলা বিজেপির বার্লা সম্বব্ধে ধারণা কী, তাও জানতে চাওয়া হয়। বার্লার কাজ কী ধরণের প্রভাব ফেলতে পারে এলাকায় বিশেষত আদিবাসী এলাকায়, তাও জানতে চান নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত হয়, বার্লার বিরুদ্ধে দলের কোনও নেতাই এখন মুখ খুলবেন না।

 

বিজেপির এক রাজ্য নেতা জানিয়েছেন, জন বার্লা এখন সরু সুতোর উপর হাঁটছেন। যে কোনও সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কোনও কারণ দেখিয়ে তাঁকে সরিয়ে দিতে পারেন মন্ত্রিসভা থেকে। বার্লার কাছেও সে রিপোর্ট পৌঁছেছে। ঘুম ছুটেছে আদিবাসী নেতার!

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...