Tuesday, June 23, 2026

টোকিও অলিম্পিক্সে তিরন্দাজে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে দীপিকা-প্রবীণ জুটি

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) তিরন্দাজের মিক্সড ডাবলসের( Mixed Archer) কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপিকা কুমারী( deepika kumari) এবং প্রবীণ যাদব( pravin jadhav)। এদিন তারা ২-১ ব‍্যবধানে ম‍্যাচ জিতে নেয় চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ।

প্রথম সেটে হেরে গেলেও দারুণ ভাবে ফিরে আসেন দীপিকা-প্রবীণ জুটি। দ্বিতীয় সেট হয় ড্র। কিন্তু প্রবীণ এবং দীপিকা পর পর দুটো ১০ পয়েন্ট স্কোর করে বুঝিয়ে দেন যে ভারতের আশা এখনও আছে।

তৃতীয় সেটে ৪০ পয়েন্ট স্কোর করে ভারতীয় দল। শেষ সেট ছিল মরণবাঁচন লড়াই। দুই দলই একটি করে সেট জেতায় এবং একটি সেট ড্র হয়ে যাওয়া চতুর্থ সেটের ওপরেই জয় নির্ভর করছিল।

সেটের শুরুতে প্রথম দুই তিরে চাইনিজ তাইপে পায় ১৯ পয়েন্ট। কিন্তু জবাবে ভারত পায় ১৭ পয়েন্ট। পরের দুই তির মেরে চাইনিজ তাইপের মোট পয়েন্ট দাঁড়ায় ৩৬। ভারতকে জিততে হলে দরকার দুই তিরে ২০ পয়েন্ট। আর সেই কাজটাই করে দেন দীপিকা এবং প্রবীণ। ২০ পয়েন্ট পেয়ে দলকে তাঁরা পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...