Monday, March 23, 2026

দিল্লি আনলক: ১০০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস- মেট্রো

Date:

Share post:

রাজধানী দিল্লি(Delhi) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থ হচ্ছে ক্রমশ। এহেন পরিস্থিতিতে ধীরে ধীরে বিধি-নিষেধ শিথিল করার পথে হাঁটতে শুরু করেছে কেজরিওয়াল সরকার(kejriwal government)। এই লক্ষ্যেই শনিবার দিল্লিবাসীকে আশ্বস্ত করে লকডাউনের(lockdown) বিধি নিষেধ আরও খানিক শিথিল করা হল রাজধানীতে। শনিবার ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী সোমবার থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে দিল্লিতে চলবে বাস- মেট্রো। পাশাপাশি আরও একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।

আরও পড়ুন:মহারাষ্ট্রে অতিবৃষ্টিতে বহু প্রাণহানি, ৬ জেলায় লাল সতর্কতা, শোকপ্রকাশ মমতার

সরকারি বিবৃতি অনুযায়ী, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীতে বন্ধ হয়ে থাকা সিনেমা হলগুলি খুলে দেওয়া হচ্ছে সোমবার থেকে। যদিও সিনেমা হলগুলোতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে মেট্রো এবং বাসের ক্ষেত্রে ১০০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। এর পাশাপাশি মৃতদেহ শেষকৃত্যের ক্ষেত্রে এখন থেকে ১০০ জনের জমায়েতে অনুমোদন দেওয়া হয়েছে। পূর্বে অন্ত্যেষ্টিক্রিয়ায় মাত্র ২০ জন জমায়েত হতে পারতেন।

 

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...