Wednesday, June 24, 2026

আজ দুপুর ৩টেয় আইসিএসই, আইএসসি-র ফল প্রকাশ

Date:

Share post:

আজ দুপুর ৩টের সময় আইসিএসই, আইএসসি-র ফল প্রকাশিত হবে (ICSE ISC result out) । কাউন্সিলের ওয়েবসাইট পোর্টালে (website portal of council) ফল দেখা যাবে। মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। পড়ুয়ারা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। কাউন্সিলের কেরিয়ার্স পোর্টাল (council careers portal) থেকে ফল সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। কাউন্সিল জানিয়েছে কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, পড়ে পরীক্ষায় বসতে পারবে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত করা সময়ে পরীক্ষায় বসা যাবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইউনিক আইডি। আর তা পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর পরীক্ষা বাতিল হওয়ায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা অভিযোগ থাকলে তা ১ অগাস্টের পাঠাতে হবে কাউন্সিলের কাছে। কাউন্সিল স্পষ্ট করে জানিয়েছে ১ অগাস্টের পরে এই সংক্রান্ত কোনও বক্তব্য বা প্রশ্ন শোনা হবে না।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...