Saturday, April 4, 2026

শীতলকুচি কাণ্ডে ফের ৬ জওয়ানকে ভবানী ভবনে তলব সিআইডির

Date:

Share post:

শীতলকুচি কাণ্ডে (Shitol kichu Case) ফের ৬ সিআইএসএফ (CISF) জওয়ানকে হাজিরার নির্দেশ দেওয়া হল। ২-৩ অগাস্টের মধ্যে ভবানীভবনে (Bhabani Bhavan) হাজিরার নির্দেশ দিয়েছে সিআইডি (CID)। ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে তাঁদের। অভিযোগ, চতুর্থ দফার নির্বাচনের দিন ওই বুথে হাজির ছিলেন এই জওয়ানরা। যদিও তাঁরা হাজিরা আদৌ আসবেন কি-না তা সময় বলবে। কারণ, এর আগেও এই জওয়ানদের তলব করা হয়েছিল। কিন্তু তাঁরা হাজিরা দেননি।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন ঘটে যাওয়া সেই মর্মান্তিক কাণ্ডের তদন্তে তৎকালীন কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে ফের তলব করেছিল সিআইডি। গত ১০ এপ্রিল শীতলকুচি ১২৬ নম্বর বুথে গুলি চলে। গুলিতে সেখানে মৃত্যু হয় ৪ জন তরতাজা যুবকের।

আরও পড়ুন:প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি ফল, রাজ্যে এগিয়ে মেয়েরাই

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...