Wednesday, June 24, 2026

প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি ফল, রাজ্যে এগিয়ে মেয়েরাই

Date:

Share post:

প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র ফল। আইসিএসই পরীক্ষায় পাশের হার ৯৯.৯৮ শতাংশ।মাধ্যমিকের পর আইএসসি পরীক্ষাতেও অধিকাংশ ছাত্রছাত্রীই পাশ করেছে। আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৭৬ শতাংশ। পরীক্ষার্থীরা তাঁদের মার্কশিট cisce.org  বা results.cisce.org -এই দুটি ওয়েবসাইটে দেখতে পারবে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও নিজস্ব ইউনিক আইডি পাঠিয়ে নিজের ফলাফল জানতে পারবে।

করোনা আবহে পরীক্ষা না হওয়ায় ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছে। রাজ্যে আইএসসিতে পাশের হার ৯৯.৬৩ শতাংশ। আইসিএসইতে পাশের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়ের পাশের হার বেশি। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাশের হার ৯৯.৯৯ শতাংশ। আইসিএসইতে ছাত্রদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ। পাশাপাশি রাজ্যে আইএসসিতে মেয়েদের পাশের হার ৯৯.৮২ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে ছেলেদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। সেক্ষেত্রে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইউনিক আইডি। আর তা পাঠিয়ে দিতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। গতকালই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা বাতিল হওয়ায় এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। এই নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা পাঠাতে হবে কাউন্সিলের কাছে। ১ অগাস্টের মধ্যে পাঠাতে হবে তা। কাউন্সিল সাফ জানিয়েছে ১ অগাস্টের পরে এই সংক্রান্ত কোনও বক্তব্য বা প্রশ্ন শোনা হবে না।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...