Wednesday, June 24, 2026

জয় দিয়ে টোকিও অলিম্পিক্সের যাত্রা শুরু মেরি কমের

Date:

Share post:

জয় দিয়ে টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics ) যাত্রা শুরু করলেন মেরি কম( mary kom)। রবিবার বক্সিংয়ে মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়াকে হারিয়ে পরের রাউন্ডে চলে গেলেন তিনি।

ডোমিনিকার হার্নান্দেজ গার্সিয়া এদিন ছিলেন ব্লু কর্নারে আর রেড কর্নারে ছিলেন ভারতের মেরি কম। এদিন শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু তৃতীয় রাউন্ডে এসে নিজের জাত চিনিয়ে দেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। তৃতীয় রাউন্ডের শুরুতেই খেলা ঘুরিয়ে দেন তিনি। শুরু থেকেই প্রতিপক্ষ বিরুদ্ধে আক্রমনে যান মেরি। একের পর এক পাঞ্চ, আপারকাটে নাজেহাল হয়ে যায় মিগুয়েলিনা। ১০-৯ ফলে প্রতিটি জাজের সিদ্ধান্তে জয়লাভ করেন মেরি। পাঁচজন বিচারকের সম্মিলিত সিদ্ধান্তে ৪-১ ফলে ম্যাচে জয় নিশ্চিত করে  টোকিও অলিম্পিক্সে পদক জয়ের আশা বাঁচিয়ে রাখলেন, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের ব্রোজ্ঞ জয়ী মেরি কম।

আরও পড়ুন:জিমন্যাস্টিক্সের ফাইনাল রাউন্ডে উঠতে ব্যর্থ বাংলার প্রণতি নায়েক

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...