Tuesday, March 31, 2026

প্রথম টি-২০ ম‍্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৮ রানে জয় ভারতের, সিরিজে ১-০ এগিয়ে ধাওয়ানের দল

Date:

Share post:

প্রথম টি-২০( t-20) ম‍্যাচে শ্রীলঙ্কার( srilanka) বিরুদ্ধে ৩৮ রানে জয় ভারতের( india)। এই জয়ের ফলে তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল শিখর ধাওয়ানের দল( shikhar dhawan)। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা ভুবনেশ্বর কুমার( bhuvneshwar kumar)।

এদিন ম্যাচের টস জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ভারতীয় দল। প্রথমে ব‍্যাট করতে শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। শুরুতেই আউট হয়ে যান পৃথ্বী শাহ। শূন‍্য রান করেন তিনি। তবে দলের দুরন্ত ব‍্যাটিং করেন শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদবরা। ৪৬ রান করেন ধাওয়ান। অর্ধশতরান করেন সূর্যকুমার। ২৭ রান করেন সঞ্জু স‍্যামসন। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন চ‍্যামেরা এবং হাসারাঙ্গা। একটি উইকেট নেন করুনারত্নে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৩ রানের মাথায় প্রথম উইকেটটি হারায় তাঁরা। লঙ্কানদের হয়ে লড়াই চালান আসালাঙ্কা। ৪৪ রান করেন তিনি। ২৩ রান করেন অভিস্কা। ১০ রান করেন ভানুকা। ৯ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। ভারতের হয়ে চার উইকেট নেন ভুবনেশ্বর কুমার। দুটি উইকেট নেন দিপক চ‍্যাহার। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন:১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি সিএসকে

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...