Saturday, April 4, 2026

“আবকি বার দিদি সরকার’’ চব্বিশে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ মমতাই

Date:

Share post:

বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর ২০২৪-এ দিল্লির (Delhi) মসনদ দখলের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু তৃণমূলের (TMC)। তাই সোমবার দিল্লি যাওয়ার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর (PM) মুখ হিসেবে তুলে ধরল দল। ট্যুইটারে হ্যাশট্যাগ দিয়ে তুলে ধরা হল একটি ব্যানার, যার স্লোগান ‘’আবকি বার দিদি সরকার’’।

 

জানা গিয়েছে, এই টুইট করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ওই পোস্টে তুলে ধরেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বাংলার কোটি কোটি সাধারণ মানুষ। এবার দেশের মানুষেরও এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে বসাতে চান তাঁরা।

 

উল্লেখ্য, একটা সময়ে ”গুজরাত মডেল”-কে সামনে রেখে ২০১৪ সালে লোকসভা ভোট বৈতরণী পাড় করেছিলেন তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ঠিক তার ১০ বছর পর ২০২৪ সালে আসন্ন লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ”বেঙ্গল মডেলl”। গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে ভার্চুয়াল বক্তৃতায় বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলেন, ”ক্ষমতায় এলে গোটা দেশে ফ্রিতে রেশন দেবো।” যেটা তিনি এতদিন রাজ্যের মানুষের জন্য বলে এসেছেন। এবার সোমবা টুইটে সেই ”বেঙ্গল মডেল”-কে তুলে ধরল তৃণমূল।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...