Wednesday, June 24, 2026

দিল্লিতে হঠাৎ মুকুলের বাড়িতে “বিক্ষুব্ধ” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে ভোলবদল। আর ফলাফলের পর ১৮০ ডিগ্রি ঘুরে সেই শুভেন্দুর কড়া সমালোচনা। বিশেষ করে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনিও ফের পুরোনো দলের সঙ্গে সখ্যতা বাড়াতে উদ্যিগী। বরফ গলাতে এবার সরাসরি দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বর্ধমান পূর্বের “বিক্ষুব্ধ” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল! যা নিয়ে জল্পনা তুঙ্গে।

সোমবার সন্ধেয় দিল্লিতে মুকুল রায়ের ১৮১ সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন সুনীল। মিনিট পাঁচেক সেখানে ছিলেন তিনি। সাক্ষাত শেষে উত্তরীয়তে মুখ ঢেকে গাড়িতে উঠে পড়েন। তাঁর বাড়িতে আসার বিষয়টি স্বীকার করে নিয়েছেন মুকুল রায়ও। প্রসঙ্গত, এদিনই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিনের ঠাসা কর্মসূচি নিয়ে দিল্লিতে গিয়েছেন।

আরও পড়ুন- পেগাসাস কাণ্ড: রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে আটক কংগ্রেস সমর্থকরা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...