Sunday, April 5, 2026

তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি বিরোধী আন্দোলন চান বিমান, ফুৎকারে উড়িয়ে দিলেন সুজন!

Date:

Share post:

দেশ জুড়ে বৃহত্তর লড়াইয়ের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা না থাকা নিয়ে সিপিএমে প্রকাশ্য লড়াই শুরু হয়ে গেল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিজেপিকে হঠাতে যখন বিজেপি বিরোধী সব দলকে এক জায়গায় আনার কথা বলছেন, তখন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী ফুৎকারে এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন তৃণমূল-বাম এক হওয়ার প্রশ্ন অবান্তর। ফলে ঘরের লড়াইয়ে ফের ভারাক্রান্ত আলিমুদ্দিন। কোন পথে দল, সে নিয়ে দলের শীর্ষ নেতাদেরই নানা মত।

রবিবার তমলুকের সভায় কী বলেছিলেন বিমান? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে বিমানের বক্তব্য ছিল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, বিজেপির বিরুদ্ধে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসকেও সঙ্গে নিতে প্রস্তুত? এবার আরও নির্দিষ্ট করে বিমান বলেন, হ্যাঁ বিজেপি-বিরোধী সবার সঙ্গে লড়াই করতে প্রস্তুত। পলিটব্যুরো সদস্য বিমানের কথায় বিজেপি-বিরোধী কোনও দল নিয়ে দলের কোনও ছুৎমার্গ নেই।

পালটা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তাঁর পলিটব্যুরো সদস্যর বক্তব্য সরাসরি উড়িয়ে দিলেন। বললেন, কোন দুঃখে বামেরা তৃণমূলের সঙ্গে একসঙ্গে লড়বে? বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করল কবে? বিজেপির সঙ্গে সরকার গড়েছে, জোট করেছে। বিজেপিকে রাজ্যে ৩ থেকে ৭৭ করেছে।

আরও পড়ুন:‘একতরফা, অতিরঞ্জিত, মনগড়া’- কমিশনের রিপোর্টকে উড়িয়ে দিল রাজ্য

দুই নেতার প্রকাশ্য বিবৃতিতে সিপিএমের ঘরের লড়াইয়ের তীব্রতা বুঝিয়ে দিয়েছে। বিধানসভা ভোটের সময় বিজেপি-তৃণমূল কংগ্রেসকে একাসনে বসিয়ে বিজেমূল আওয়াজ তুলেছিল বামেরা। ভোটে নাস্তানাবুদ হয়ে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ভ্রান্তি স্বীকারের বৈঠক সেরে বেরিয়ে এসে বলেছিলেন, এসব বলা ঠিক হয়নি। মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। আশি পেরিয়ে বিমান অতীত থেকে শিক্ষা নিয়ে ছুৎমার্গ থেকে বেরিয়ে এলেও সুজনরা পড়ে রয়েছেন সেই তিমিরেই। সিপিএমের উদারপন্থীরা বলছেন, দলটাকে শূন্যতে এনেও ওদের আর শিক্ষা হবে না।

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...