Saturday, April 4, 2026

অগস্টেই শুরু হতে পারে ছোটদের করোনা টিকাকরণ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউয়ের(Covid third wave) আশঙ্কা চরম আকার ধারণ করেছে দেশে। এহেন পরিস্থিতিতে এখনও পর্যন্ত টিকাকরণের বাইরেই রেয়েছে অনূর্ধ্ব ১৮। ছোটদের জন্য টিকা কবে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় অভিবাবকরা। এমন সময়ই এবার আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য(Mansukh mandaviya)। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকেই ছোটদের করোনা টিকাকরণ(Covid Vaccination) শুরু করে দিতে পারে কেন্দ্রীয় সরকার(central government)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, অগস্ট মাসের মধ্যেই দেশের বাজারে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন চলে আসতে পারে। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য প্রথমে টিকা আসবে। তারপরে ২ বছরের ঊর্ধ্বে টিকা নিয়ে আসা হবে। শুধু তাই নয় শিশুদের জন্য দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারত বায়োটেকের টিকার ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শিশুদের ওপরে, পাশাপাশি জাইদাস ক্যাডিলার জাইকভ ডি টিকার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। উল্লেখ্য করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি শিশুদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে দ্রুত ছোটদের টিকাকরণের দাবি উঠেছে। এহেন পরিস্থিতিতেই আশার কথা শোনালেন দেশের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, জাইদাস ক্যাডিলার তৈরি জাইকভ ডি ভ্যাকসিনের ট্রায়াল’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি, ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপর কোভ্যাক্সিন টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিন ক্যাটেগরিতে ভাগ করে ট্রায়াল করা হচ্ছে। প্রথমটা ১২ থেকে ১৮ বছর বয়সী, দ্বিতীয় ধাপে ৬ থেকে ১২ বছর ও তৃতীয় ধাপে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপরে টিকার ট্রায়াল হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...