Saturday, April 4, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলার জন্য আরও ভ্যাকসিন চাইলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লোকসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গ পর্যাপ্ত টিকা পায়নি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে রাজ্যের জন্য আরও ভ্যাকসিন (Vaccine) চেয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেল চারটে নাগাদ ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছন মমতা। আধ ঘণ্টা বৈঠক হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।

বৈঠক সেরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি সৌজন্যে বৈঠক। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেভাবে তাঁর কথা হয়নি। কলাইকুন্ডায় তাঁদের দেখা হয়েছিল। কিন্তু বৈঠক হয়নি। এদিন করোনা (Carona) পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান তিনি। বলেন, রাজ্য করোনার ওষুধ এবং ভ্যাকসিন পেয়েছে ঠিকই কিন্তু বাংলার জনসংখ্যার তুলনায় তা পর্যাপ্ত নয়। আরো ভ্যাকসিন প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় ঢেউ এর আগে সবাইকে টিকা দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন মমতা।

একইসঙ্গে রাজ্যের নাম বদলের বিষয়টিও দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী বলেন, পেগাসাস নিয়ে সর্বদল বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক তদন্ত।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি জানান, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য RTPCR টেস্ট প্রয়োজন। আমার ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে। কিন্তু এখন টেস্ট কোথায় করাব? পরে রাষ্ট্রপতিজির সঙ্গে দেখা করব। উনি ভালো থাকুন। এটাই আমরা সবাই চাই”।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...