Wednesday, June 24, 2026

Breaking: মুকুলকে বাড়ি ছাড়ার নোটিস দিলেন স্বপন, পাশে দোলা

Date:

Share post:

১৮১, সাউথ অ্যাভিনিউ। মুকুল রায়ের ঠিকানা। তাঁর সাংসদ পদের মেয়াদ ফুরিয়েছে আগেই। সেই সময় তখন বিজেপিতে ছিলেন। তাই নিয়মমত বাড়ি রাখতে বর্তমান কোনো সাংসদের সুপারিশ দরকার হত। বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তর নামে বাড়িটি নেওয়া ছিল। সেইমতই চলে আসছিল। বাড়ির সামনে ছিল মোদি, শাহের ছবি দেওয়া হোর্ডিং। সম্প্রতি মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা বললে স্বপনবাবু বাড়ি ছেড়ে দেওয়ার নোটিস দেন। সূত্রের খবর, এবার ওই বাড়িটিতেই মুকুলকে রাখার সুপারিশ করছেন তৃণমূল সাংসদ দোলা সেন। ফলে মুকুল রায়কে আপাতত বাড়িটি ছাড়তে হচ্ছে না। সেখানে এখন মমতা-অভিষেকের ছবি দেওয়া তৃণমূলের সাইনবোর্ড।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...