Thursday, June 25, 2026

সরকারকে চাপে ফেলতে একজোট বিরোধীরা, সংসদ ভবনে হলো বৈঠক

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। ব্যাপক বিক্ষোভের জেরে প্রতিদিন মুলতবি হয়ে যাচ্ছে সংসদ অধিবেশন(parliament session)। এই ইস্যুতেই এবার সংসদে সরকারকে চাপে ফেলতে রণকৌশল তৈরি করল বিরোধী রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার সংসদের অন্দরেই বৈঠকে বসেন বিরোধী দলের একাধিক সংসদ। যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi) ও বিরোধী দলনেতা অধীর চৌধুরীও(Adhir Chaudhary)।

আরও পড়ুন:কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাসবরাজ বোম্মাই, বিজেপির বৈঠকের সিদ্ধান্ত

শাসক দল বিজেপির বিরুদ্ধে রণনীতি তৈরি করতে মঙ্গলবার সংসদ ভবনে বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, সংসদে শাসক দলকে চাপে ফেলতে পেগাসাস ইস্যু তো বটেই পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি, কৃষক বিক্ষোভ, কৃষি আইন, করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা সহ নানান বিষয়ে সংসদে সরকারকে চাপে ফেলতে রণকৌশল সাজানো হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। পাশাপাশি উপস্থিত ছিলেন শিবসেনার অরবিন্দ সাবন্ত, ডিএমকে নেতার টি আর বালু, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসপি, সিপিআইএম, আরএসপি দলের নেতারাও। অন্যদিকে, পেগাসাস ও কৃষি আইন ইস্যুতে সরকারকে চাপে ফেলতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ৭ বিরোধীদল। সংসদে এই ইস্যুতে আলোচনার দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিরোধী দলগুলি।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...