Saturday, June 20, 2026

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলা, নিহত ৪

Date:

Share post:

আততায়ীর গুলিতে প্রাণ হারালেন চার জন। ঘটনাটি ঘটেছে ক্যালিফর্নিয়ার স্যান হোয়াকিন উপত্যকার কার্ন কাউন্টির ওয়াস্কো শহরে। ঘটনায় আততায়ীর স্ত্রী এবং দুই ছেলের সঙ্গে এক পুলিশ অফিসারও নিহত হয়ছেন। পুলিশ সূত্রের খবর, তাঁদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও। বন্দুকবাজের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত রবিবার দুপুর ১টা নাগাদ। সম্ভবত অশান্তির জেরেই স্ত্রী ও ছেলেদের উপর বন্দুক নিয়ে চড়াও হয়েছিল অভিযুক্ত। প্রতিবেশীরা বিষয়টি শেরিফের দফতরে ফোন করে জানান। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলি‌শকে দেখেই জানলা থেকে গুলি ছুড়তে থাকে ওই বন্দুকবাজ। তাতেই জখম হন ফিলিপ ও আরও এক জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ফিলিপের। পুলিশের অনুমান, তার আগেই স্ত্রী ও ছেলেদের খুন করে সে। জানা গেছে, বাড়ির ছাদে উঠে একে-৪৭ ও একটু হ্যান্ডগান নিয়ে গুলি ছুঁড়তে থাকে ওই বন্দুকবাজ। সেসময় পুলিশ পাল্টা গুলিতে আততায়ী সেখানেই নিহত হয়।পুলিশ জানিয়েছে, নিহত ডেপুটির নাম ফিলিপ ক্যাম্পাস (৩৫)।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...