Tuesday, June 23, 2026

ভারত থেকে ঢাকায় আসছে আরও ২০০ টন অক্সিজেন

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

ভারতীয় রেলওয়ে আরেকটি অক্সিজেন এক্সপ্রেসে আরও ২০০ টন অক্সিজেন বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে ছেড়ে আসে বলে ঢাকায় ভারতীয় হাই কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির প্রকোপ বাড়তে থাকায় অসুস্থদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাড়ছে অক্সিজেনের চাহিদাও। বাড়তি এই চাহিদা মেটাতে অক্সিজেন আমদানি বেড়েছে।

এর আগে গত শনিবার ২০০ টন অক্সিজেনের একটি ট্রেন ভারত থেকে আমদানি করেছিল বাংলাদেশ।
ভারতীয় হাই কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অক্সিজেন বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

গত শনিবার প্রথমবারের মতো রেলপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আমদানি করা হয় ২০০ টন অক্সিজেন। ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস করে দেশের বাইরে পাঠানো প্রথম চালান ছিল সেটি।

এর আগে ঈদের দিন বুধবার জরুরিভাবে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছিল ১৮০ টন মেডিকেল অক্সিজেন। মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতে অক্সিজেন সঙ্কট দেখা দিলে দেশটি থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল।

এরপর সেখানে পরিস্থিতির উন্নতি হলে সাময়িক বিরতির পর ৫ জুলাই আবার অক্সিজেনের একটি চালান আসার মাধ্যমে সরবরাহ শুরু হয়।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...