Saturday, April 4, 2026

অসম-মিজোরাম সীমান্ত বন্ধ ,দুই রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

Date:

Share post:

দু’দিন কেটে গেলেও এখনো উত্তেজনা কমার লক্ষণ নেই অসম-মিজোরাম সীমানায়। এখনও দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে । বাকযুদ্ধে মেতেছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমস্যা মেটাতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের দাবি করেছেন। অশান্তি ও উত্তপ্ত পরিবেশের জন্য আপাতত দুই রাজ্যের সীমানা বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পক্ষ যাতে ফের সংঘর্ষে জড়িয়ে না পড়ে তার জন্য সীমানায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এবার দুই রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘মিজোরাম গতকাল যা করেছে, আমরা তা করতে পারব না। আমরা কখনও ভারতীয়দের বিরুদ্ধে গুলি ব্যবহার করব না। ওটা আমাদের ডিএনএতে নেই। মিজোরামের সঙ্গে আমাদের কোনও রাজনৈতিক লড়াই নেই। কিন্তু গতকালের পিছনে কারণ আছে।’ সেই কারণ ব্যাখ্যাও করেন হিমন্ত। তিনি দাবি করেন, গত কয়েক মাসে মিজোরাম থেকে অনুপ্রবেশ এবং গবাদি পশু পাচার রুখে দিয়েছে অসম। মায়ানমার থেকে যাঁরা মিজোরামে ঢোকেন, তাঁরা অসমে ডিমা হাসাও জেলায় থাকতে চান। তাঁদেরও অসমে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন হিমন্ত।
পালটা মিজোরামের তরফে দাবি করা হয়েছে, অসম পুলিশই মিজোরামের ভূখণ্ডে প্রবেশ করে গুলি চালিয়েছে। তার পালটা জবাব দিয়েছে মিজোরাম পুলিশ।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালছামলিয়ানা বলেন, অসম পুলিশ মিজোরামে ঢুকে আমাদের লোকজনকে হেনস্থা করতে থাকে। কোনওরকমের হিংসা দুর্ভাগ্যজনক এবং আমরা মৃতদের পরিবারের সমবেদনা জানাচ্ছি।

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...