Saturday, June 27, 2026

ব্যাংক বন্ধ হলে এবার ৩ মাসের মধ্যে ৫ লক্ষ পর্যন্ত জমা টাকা ফেরত পাবেন গ্রাহক

Date:

Share post:

কোনও কারণে ব্যাংক বন্ধ হয়ে গেলে ৯০ দিনের মধ্যে ৫ লক্ষ পর্যন্ত জমা টাকা ফেরত পেয়ে যাবেন গ্রাহক। কেন্দ্রীয় মন্ত্রিসভার(Central ministry) সিদ্ধান্তের পর বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)।

কোনও কারণে ব্যাংকের(Bank) অর্থনৈতিক অবস্থা সন্দেহজনক হলে তার লেনদেন স্থগিত করে দেওয়া হয় রিজার্ভ ব্যাংকের(Reserve Bank) তরফে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েন ব্যাংকের গ্রাহকরা। এই সমস্যা দূর করতে ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) অ্যাক্টে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন জানান, আরবিআই ব্যাঙ্কে ‘মোরাটোরিয়াম’ জারি করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা পাবেন গ্রাহকরা। তিনি আরো বলেন, “নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের ৯৮.৩ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে গেল।”

আরও পড়ুন:CPM-এর “দাদাগিরি” উপেক্ষা করে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে জোট বার্তা CPI-এর

উল্লেখ্য, প্রতারণার কারণে বা দেউলিয়া অবস্থার সৃষ্টি হলে ব্যাঙ্কের আমানতকারীদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য বুধবার DICGC একটা সীলমোহর দেয় সরকার। নতুন এই কর্পোরেশন আইনের ধারায় তিন মাসের মধ্যে ৫ লক্ষ টাকার বিমা পাবেন গ্রাহক। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক (PMC), লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠান আর্থিক দুর্নীতির শিকার হয় যার জেরে এই ব্যাংক গুলিতে লেনদেন স্থগিত করে দেয় রিজার্ভ ব্যাংক। যাতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতি সামাল দিতেই উদ্যোগ নিল সরকার।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...