Saturday, June 6, 2026

মালদায় নদী ভাঙন অব্যাহত, ক্ষতিগ্রস্ত চাষের জমি

Date:

Share post:

মালদায় অব্যাহত নদী ভাঙন। প্রায় একমাস ধরে গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকচক ব্লকের বালুটোলা এলাকা। গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে প্রায় ৮০ বিঘা চাষের জমি ও আমবাগান।এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় তাদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। বাসিন্দাদের দাবি, অবিলম্বে তাদের বাসস্থানের জন্য নতুন কলোনি গড়ে তোলা হোক।

প্রয় এক মাস ধরে মালদাতে নদী ভাঙন চলছে। ভাঙনের জেরে বাঁধের ৮০ শতাংশই নদীগর্ভে তলিয়ে গিয়েছে। মালদার সেচ দফতরের ইঞ্জিনিয়ার জানান,ইতিমধ্যেই ৬৫ লক্ষ টাকা বাঁধ নির্মানের জন্য বরাদ্দ করা হয়েছে।বাঁধ মেরামতি করার জন্য বালির বস্তা ভরে সংস্কারের কাজ চলছে।পাশাপাশি তিনি এও বলেন, পরিস্থিতির উপর আমরা প্রতিনিয়তই নজর রাখছি।সম্প্রতি এলাকা পরিদর্শনে গিয়ে দ্রুত অস্থায়ী ভাঙন রোধের কাজ শুরুর কথা জানিয়েছিলেন রাজ্য সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেইমত কাজ চলছে। তবে প্রতিকূল আবহাওয়ায় পুনর্বাসনের দাবি করেছেন এলাকাবাসী।

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...