Saturday, June 27, 2026

জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি , মৃত৬

Date:

Share post:

বেশ কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টি চলছে ৷ তার মধ্যেই আজ বুধবার সকালে কিশতোয়ারের হনজোর গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে । যার নিট ফল,গোটা দশেক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ কিশতোয়ারের জেলা ডেপুটি কমিশনার জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ একইদিনে হিমাচল প্রদেশেও মেঘভেঙা বৃষ্টিতে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ বুধবার সকাল আটটা নাগাদ হিমাচলের লাহল-স্পিতি নামে একটি আদিবাসী জেলায় মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে ৷ হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক জনের ৷ ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ৯ জন ৷
এই ঘটনায় টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ তিনি লিখেছেন, এসডিআরএফ এবং সেনার সাহায্যে উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ ৩০ থেকে ৪০ জন এখনও নিখোঁজ ৷ সেনার সাহায্যে নিখোঁজদের উদ্ধারের কাজ চলছে ৷

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...