Monday, April 13, 2026

সাংসদদের একশো ভাগ সক্রিয় অংশগ্রহণের বার্তা মমতার

Date:

Share post:

পূর্বনির্ধারিত সূচিমতোই বেলা ঠিক একটা সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেখানেই সংসদে সক্রিয় উপস্থিতির বার্তা দিলেন তিনি।

বুধবার, বেলা একটায় দিল্লির ৭ নম্বর, মহাদেব রোডে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়ের বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠকে বসেন মমতা। আগামী দিনে সংসদে দলের রণনীতি কী হবে তা দলীয় সাংসদদের জানিয়ে দেন। বৈঠকে তৃণমূলে লোকসভার (Loksabha) ২২ জন সাংসদ এবং রাজ্যসভার (Rajyasabha) ১০ জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়। দলনেত্রীকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান দলীয় সাংসদরা।

*বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) সাংসদদের বলেন,*
• সংসদে আরও সক্রিয় হতে হবে সাংসদদের
• উপস্থিতি হতে হবে একশো শতাংশ
• প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার এবং বিল নিয়ে আলোচনায় অংশ নিতে হবে

তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন মনোনীত হওয়ার পর এই প্রথম সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এবারের সফর ঘিরে উজ্জীবিত দলের সাংসদরা।

বৈঠক থেকে বেরিয়ে সাংসদরা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যমণি। তাঁকে সামনে রেখেই আমরা এগোতে চাই। প্রধানমন্ত্রীত্বের ক্ষেত্রে তিনি উজ্জ্বলতম মুখ।”

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...