Thursday, March 26, 2026

ভোররাত পর্যন্ত হুল্লোড়-ফূর্তি! হুক্কা বার থেকে গ্রেফতার ১০!

Date:

Share post:

এখনও মহামারি আবহের মধ্যে দিয়েই চলছে দেশ। সুরক্ষা ও সাবধানতার জব্য ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে ফের বাড়ানো হল করোনা (Corona) বিধি-নিষেধের সময়সীমা। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু (Nighit Carfwe)। কেবল জরুরি পরিষেবায় ছাড়। এরই মধ্যে করোনা আবহে রাতের কলকাতায় ফের কোভিডবিধি লঙ্ঘন। পার্কস্ট্রিটের অভিজাত হোটেলে নাইট পার্টির পর এবার হুক্কা বারে জমায়েত। ভবানীপুরের (Bhawanipur) দু’টি হুক্কা বারে হানা দিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হুক্কা পার্লারের ম্যানেজারকেও। এই ঘটনার পর থেকেই বন্ধ ওই দু’টি হুক্কা বার। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মালিকের খোঁজ চলছে।

 

জানা গিয়েছে, কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাত ৮টার পরিবর্তে ভোর ৪টে পর্যন্ত চলছিল ওই হুক্কা পার্লার।

৫০-৬০ জন ফূর্তি করছিল। গোপন সূত্রে পুলিস খবর পায় ভবানীপুরের এলগিন এবং অ্যাস্টন রোডে দু’টি ক্যাফের আড়ালে হুক্কা বার চালানো হয়। মাঝরাতেও ওই দু’টি হুক্কা বারে বহু মানুষের ভিড়। চলছে দেদার খাওয়াদাওয়া।

Related articles

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...