Wednesday, June 24, 2026

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিতর্কিত ভবনে মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হলো

Date:

Share post:

বানরহাটের চামুর্চি মোড়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লার বির্তকিত ভবনে উদ্বোধন করা হলো মহিলাদের সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের।

বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক মহলে এই ভবনটি চর্চায় ছিল। তৃণমূলের তরফ থেকে দাবি করেছিল ওই বিল্ডিংটি সরকারি জমি দখল করে বেআইনিভাবে করা হয়েছে। এর পাশাপাশি জন বার্লা নিজের ব্যবসায়িক সুবিধার্থে ভবনটি তৈরি করেছে । তার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে বেশ কিছুদিন আগে ভবনটি ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় বলে ঘোষণা করা হয়। এবং সেখানে বলা হয়েছিল তিনতলা এই ভবনটিতে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি তুলে ধরা হবে এলাকার উন্নয়নের স্বার্থে। এদিন মহিলাদের জন্য সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ উদ্বোধনের পর সাংবাদিক সম্মেলন করে বিজেপি সমর্থিত চা শ্রমিক সংগঠনের ধূপগুড়ি ব্লক সভাপতি জয়রাজ বিশ্বকর্মা বলেন, বহু দিনের ইচ্ছে ছিল মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে কিছু করার। আগামী দিনে কম্পিউটার সহ আরও নানা বিষয়ের প্রশিক্ষণ চালু হবে এখানে। পাশাপাশি মন্ত্রী এই ভবনেই এলাকার মানুষজনের সাথে দেখা করবেন।

আরও পড়ুন- জনপ্রিয়তায় শীর্ষে প্রধানমন্ত্রী মোদি, টুইটারে ফলোয়ার ছাড়াল ৭ কোটি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...