Saturday, April 4, 2026

ভাষাকে অগ্রাধিকার, বাংলাতেও পড়া যাবে ইঞ্জিনিয়ারিং কোর্স: জানালেন মোদি

Date:

Share post:

জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তিতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গত একবছরে জাতীয় শিক্ষানীতির আবহে নতুন প্রকল্পের সূচনা হয়েছে। এই প্রকল্প নতুন ভারত নির্মানে বড় ভূমিকা পালন করবে। সেইসঙ্গে তিনি জানান, এবার থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সে বাংলা সহ পাঁচটি ভাষায় পড়া যাবে। এবার থেকে পড়াশুনোর ক্ষেত্রে মাতৃভাষার ওপর জোর দেওয়া হবে।
তিনি তাঁর বক্তৃতার শুরুতেই বলেন, চলতি বছরে ১৫ অগাস্ট দেশ স্বাধীনতার ৭৫ বছরে প্রবেশ করবে। জাতীয় শিক্ষানীতি অত্যন্ত আধুনিক এবং সহজ একটি শিক্ষানীতি। এরফলে “করোনা আবহে অনলাইন এডুকেশন অনেক সহজ হয়েছে। বহু ছাত্রছাত্রী এই নতুন পদ্ধতিতে পড়াশুনো করছে।” দীক্ষা পোর্টালের তথ্য অনুযায়ী, গত একবছরে ২৩০০ কোটিরও বেশি মানুষ পোর্টালটি দেখছে। তবে ছাত্রছাত্রীরা কতক্ষণ পড়াশুনো করবে, তা তাঁদের ঠিক করা উচিত। তবে ডিজিটাল পড়াশুনায় যুক্ত হচ্ছে দেশের যুবক-যুবতীরা। এরফলে নতুন ভারতের ভাগ্য বদলাবে। ভালো পড়াশুনো করতে বিদেশ থেকে ছাত্রছাত্রীরা ভারতে আসবে।সেইসঙ্গে তিনি জানান, ইঞ্জিনিয়ারিং কোর্সে পাঁচটি ভাষায় পড়াশোনা করা যাবে। বাংলা সহ ৮টি রাজ্যের ১৪টি কলেজে পাঁচটি ভাষায় পড়াশোনা করা যাবে। মাতৃভাষায় পড়াশুনা করলে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। এমনকি বিদ্যাপ্রবেশ প্রকল্পের মাধ্যমে এবার গ্রামেও শুরু হতে চলেছে প্লে স্কুল।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...