Wednesday, June 24, 2026

লোকসভায় ‘খেলা হবে’: নেতৃত্বে অভিষেক

Date:

Share post:

আজও লোকসভায় আওয়াজ উঠল ‘খেলা হবে’। নেতৃত্ব দিলেন তৃণমূল (Tmc) সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই পেগাসাস (Pegasus) ইস্যুতে সরগরম সংসদের দুই কক্ষ। তৃণমূল বাদল অধিবেশন ঝড় তুলতে কর্মসূচি সাজিয়েই রেখেছে। প্রতিদিনই আওয়াজ তোলা হচ্ছে। বুধবার পোস্টার হাতে নিয়ে পেগাসাস ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

বৃহস্পতিবার, অভিষেকের নেতৃত্বেই লোকসভায় (Loksabha) ‘খেলা হবে’ স্লোগান তুললেন তৃণমূল সাংসদরা। তার সঙ্গে গলা মেলান অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। পেগাসাস ইস্যুতে নাছোড় তৃণমূল কংগ্রেস। বাধ্য হয়ে দিনের মতো অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা (Om Birla)।

বুধবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছেন, “বাংলায় খেলা হয়েছে, এবার দেশজুড়ে খেলা হবে”। সেইমতো বুধবারের পরে বৃহস্পতিবারও সংসদে স্লোগান ওঠে। এদিন তার নেতৃত্ব দেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি দলীয় সাংসদদের বাদল অধিবেশনে সক্রিয় অংশগ্রহণ এবং পেগাসাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের আওয়াজ তোলার বার্তা দিয়েছেন। নিজে উপস্থিত থেকে আন্দোলনের দিক নির্দেশ করে দিচ্ছেন তিনি। তাঁর উপস্থিতিতে সাংসদরা আরও বেশি উৎসাহিত হচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...