Friday, April 3, 2026

দিলীপের কাছে সৌমিত্রর বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার বিস্ফোরক নালিশ যুব মোর্চার একাংশের

Date:

Share post:

যুব মোর্চার কর্মীদের একাংশ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ- এর বিরুদ্ধে নালিশ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। তাদের অভিযোগ, দলে আসা নতুন মহিলা কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছেন সৌমিত্র খাঁ । এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে দিলীপ ঘোষের কাছে। পুরনো মহিলা কর্মীদের সম্মানহানি করছেন বলেও অভিযোগে লেখা হয়েছে। এমনকি, ফোনে হুমকি দিচ্ছেন সৌমিত্র খাঁ এই অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
যুব মোর্চার সাংগঠনিক পদে দলের এক মহিলা কর্মীকে নিয়োগ করা নিয়ে বিতর্কের সূত্রপাত। বিষ্ণুপুরের সংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এর সঙ্গে এবার যার নাম জড়িয়ে অভিযোগ করেছেন দলের একাংশ, সেই মৌমিতা সাহা এখন যুব মোর্চার রাজ্য সম্পাদিকা।
দিন তিনেক আগে তাকে এই পদে নিয়োগ করেন সৌমিত্র। এর পরেই যুব মোর্চার পাশাপাশি বিজেপির অন্দরেও বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়ে যায় ।
বুধবার মৌমিতাকে যুব মোর্চার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেন সৌমিত্র। এরপরই যুব মোর্চার কর্মীদের একাংশ তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। যদিও সৌমিত্র নিজে ওই গ্রুপের এডমিন হয়েই তিন কর্মীকে ওই অফিশিয়াল গ্রুপ থেকে বের করে দেন। ক্ষুব্ধ যুব মোর্চা কর্মীদের প্রশ্ন, কেন সদ্য দলে যোগ দেওয়া একজন অনভিজ্ঞকে যুব মোর্চার রাজ্য সম্পাদক করা হলো?
অভিযোগ, দলের সব রীতিনীতি ভেঙে মঞ্চ থেকে সৌমিত্র ঘোষণা করেছিলেন মৌমিতাকে জেলা থেকে সরাসরি রাজ্য কমিটিতে এনে সম্পাদক পদ দেওয়া হচ্ছে।এই বিষয়ে যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস জানিয়েছেন, এই রাজ্য সম্পাদক নিয়োগ নিয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনাই হয়নি। দলের শীর্ষ নেতৃত্বও এই বিষয়ে কিছু জানে না। এটা সৌমিত্রবাবুর ব্যক্তিগত সিদ্ধান্ত।

এদিকে সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁয়ের সঙ্গে এখন তাঁর ডিভোর্স কেস চলছে আদালতে। সুজাতা তৃণমূলে যোগ দিয়েছেন বলেই সৌমিত্র তাঁর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন। যদিও সুজাতা তা দিতে চান না।রাজ্য বিজেপির অনেকেই অভিমত প্রকাশ করেছেন যে, সুজাতা বিজেপিতে সাংগঠনিক পদ ও দায়িত্ব পেতে চেয়েছিলেন। দলও সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিল। কিন্তু সৌমিত্র ব্যাগড়া দেওয়াতেই দলবদল করেন সুজাতা ।
অভিযোগ, বিষ্ণুপুরের সাংসদ সম্ভবত মৌমিতাকে পদ দিয়ে তাঁর সম্পর্ককে স্থায়ী করতে চাইছেন। সুজাতার ক্ষেত্রে কড়া ভুল আর করতে চাইছেন না।অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সৌমিত্র খাঁ ।
রাজ্য সভাপতিকে লেখা চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, সৌমিত্রর নেতৃত্বে যুব মোর্চায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যুব মোর্চায় একনায়কতন্ত্র চালাচ্ছেন সৌমিত্র।
সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন যুব মোর্চার সভাপতি।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...