Saturday, June 27, 2026

কাউন্টারে ভিড় কমাতে নয়া প্রযুক্তি, গেটে কিউআর কোড স্ক্যানার বসাচ্ছে মেট্রো

Date:

Share post:

আরও আধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো। কর্পোরেট সজ্জায় সেজে উঠতে চলেছে কলকাতা মেট্রো। এবার মেট্রোযাত্রায় কমতে চলেছে টোকেনের ব্যবহার। যাতে কাউন্টারে যাত্রীদের আসতে না হয় তার জন্য শুরু হল মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটে কিউআর কোড স্ক্যানার বসানোর কাজ। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে এই কাজ শেষ হয়েছে। বাকি সব স্টেশনগুলির স্বয়ংক্রিয় গেটেই ওই যন্ত্র বসানো হবে। ইস্ট–ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেও বসবে ওই যন্ত্র।  আগামী কয়েক মাসের মধ্যে এই প্রযুক্তি কার্যকর করা হবে বলে মেট্রো রেল সূত্রে খবর।

কীভাবে কাজ করবে এই স্বয়ংক্রিয় গেট? মেট্রো সূত্রে খবর, প্রত্যেক স্টেশনের জন্য আলাদা আলাদা কিউআর কোড থাকবে। যে মোবাইল থেকে টিকিট কাটা হয়েছে শুধু সেই মোবাইল থেকেই ওই কোড কাজ করবে। যে স্টেশন থেকে একজন যাত্রী ট্রেনে উঠতে চান আর যে স্টেশন তাঁর গন্তব্য করতে চান, মোবাইলে মেট্রোর অ্যাপ থেকে ওই দুই স্টেশন বাছাই করার পরে তাঁকে দূরত্ব অনুযায়ী নির্দিষ্ট ভাড়া দিতে হবে। অনলাইনে সেই ভাড়া কাটলেই সংশ্লিষ্ট যাত্রীর মোবাইলে চলে আসবে নির্দিষ্ট কিউআর কোড। ওই কোড অন্য কাউকে পাঠানো যাবে না। নির্দিষ্ট স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মের প্রবেশপথে থাকা স্বয়ংক্রিয় গেটে স্ক্যানারের সামনে ওই কিউআর কোড ধরলেই যন্ত্র তা পড়ে নেবে এবং খুলে যাবে গেট।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...