Saturday, June 27, 2026

কাল থেকেই খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, দেওয়া যাবে পুজোও

Date:

Share post:

আগামিকাল থেকেই খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। এমনকি কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেওয়া যাবে পুজোও। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একসঙ্গে ১০ জন পুণ্যার্থী গর্ভগৃহে ঢুকতে পারবেন। ফুল-মিষ্টি নিয়ে দেওয়া যাবে পুজো।মন্দির সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। তারপর আবার বিকেল ৪টে থেকে ৭টা পর্যন্ত খোলা থাকবে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে রুখতে মন্দির বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মন্দির খুললেও গর্ভগৃহে ঢোকার অনুমতি ছিল না। এমনকি মন্দিরে ফুল ও মিষ্টি দেওয়াও নিষিদ্ধ ছিল। কিন্তু ১ জুলাই খুলে দেওয়া হয় কালীঘাট মন্দির। তবে তখনও গর্ভগৃহে ঢোকার অনুমতি ছিল না। এছাড়াও মন্দিরে ফুল ও মিষ্টি দেওয়া নিষিদ্ধ ছিল। করোনা পরিস্থিতিতে মন্দিরের অন্দরে দর্শনার্থীরা অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তাছাড়া একসঙ্গে ১০ জনের বেশি মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। নতুন নিয়মে  দর্শনার্থীদের দু নম্বর গেট দিয়ে ঢোকার ও চার নম্বর গেট দিয়ে বেরনোর নির্দেশ দেওয়া হয়েছিল।  তবে এবার থেকে মন্দিরের গর্ভগৃহও খুলে দেওয়ার কথা ঘোষণা করল মন্দির কর্তৃপক্ষ।

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...