Saturday, June 27, 2026

ভুয়ো ডাকপিওন দিয়ে কাজ করানোর অভিযোগ রায়গঞ্জের গ্রামে

Date:

Share post:

ভুয়ো আইএএস (fake IAS officer) , ভুয়ো আইপিএস(fake IPS officer) এর পর এবার ভুয়ো ডাকপিওন(fake peone)। ভুয়ো ডাকপিওন দিয়ে কাজ করানোর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে (North Dinajpur)। রায়গঞ্জের অদূরে শুক্রবার দুপুরের দেবীনগরের ঘটনা। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ডাকঘরে পিওন হিসেবে নিযুক্ত এক ব্যক্তি অন্য কাজে ব্যস্ত থাকেন। তার জায়গায় অন্য একজনকে পিওন সাজিয়ে কাজকর্ম করানো হচ্ছে বলে অভিযোগ। এমনকী, এক ব্যক্তি গ্রাহকদের জেরার মুখে স্বীকারও করেছেন, তিনি ডাককর্মী নন, কিন্তু, সরকারি পিওনের হয়ে নিয়মিত কাজ করে কিছু টাকা পেয়ে থাকেন।

এভাবে প্রকৃত পিওনের বদলে অন্যকে দিয়ে কাজ করানো তো বেআইনি। তা হলে তা হচ্ছে কীভাবে! ডাক সূত্রের খবর, কর্মীর অভাব থাকায় অস্থায়ীভাবে কিছু পিওন নিয়োগ করা হয়ে থাকে বলে ভুয়ো পিওনের অভিযোগ করা হয়ে থাকতে পারে। তবে কেউ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বলে প্রমাণ মিললে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এক ডাক কর্তা।

এলাকাবাসীদের কয়েকজন জানান, ওই ডাকঘরের চিঠিপত্রের স্তূপ জমেছে। ডিজিটাল রেশন কার্ড বিলিতে দেরি হচ্ছে। গ্রাহকরা ডাকঘরে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, প্রকৃত ডাকপিওন অনুপস্থিত থেকে অন্য একজনকে দিয়ে কাজ করানোয় সমস্যা হচ্ছে। তবে ওই ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই অস্থায়ী ভিত্তিতে কিছু ডাকপিওন নিয়োগ করা হয়েছে। কোনও ডাকপিওন নিজে অনুপস্থিত থেকে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছেন এমন ঘটনা ঠিক নয় বলে দেবীনগর ডাকঘর কর্তৃপক্ষ দাবি করেছেন।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...