টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর (TET) প্রশ্ন। মহারাষ্ট্রে অভিযোগ উঠেছে আগামী রবিবার, ২৮ জুন ওই পরীক্ষার আয়োজন করা হয়েছিল কিন্তু তার মধ্যেই ফাঁস হয়ে গেল প্রশ্ন। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Sponsored

মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগজামিনেশন-এর তরফে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পরই পর্ষদের তরফে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই নিয়ে শিক্ষা দফতরের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু পরীক্ষা বাতিল হলে রবিবারের পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, সেটাও জানা যায়নি। ভিওয়ান্দি পুলিশ ঠানে থেকে প্রশ্নফাঁস সংক্রান্ত নথি উদ্ধার করেছে বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি করতে গিয়ে পুলিশ প্রশ্নপত্র উদ্ধার করে। সেটা টেট-এরই প্রশ্নপত্র কিনা, যাচাই করে পর্ষদের তরফে প্রশ্নফাঁসের কথা জানানো হয়। পুলিশের তরফে কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা
Sponsored

আপাতত পরীক্ষা সংক্রান্ত বিষয় জানতে পর্ষদের ওয়েবসাইটে নজর রাখতে হবে। সেখানেই পরীক্ষার সূচি এবং অন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই প্রথম না, এর আগে ২০১৬-এও হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। সেবারও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে এবং বাতিল করা হয় পরীক্ষা। নতুন করে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তবে বারংবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফাঁস হয়ে যাওয়ায় ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে পড়ুয়াদের ভবিষ্যৎ। তবে এই বিষয় নিয়ে শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হলেও কেন্দ্রের তরফে কোন হেলদোল নেই।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
