Wednesday, June 24, 2026

পদক জয় হল না অতনুর, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি

Date:

Share post:

পদক জয় হল না অতনু দাসের(Atanu Das)। শনিবার টোকিও অলিম্পিক্স ( Tokyo Olympics )থেকে বিদায় নিলেন তিনি। এদিন তিরন্দাজিতে প্রি-কোয়ার্টার ফাইনালে  জাপানের তাকাহারু ফুরুকাওয়ার কাছে হারলেন তিনি।

ম‍্যাচের প্রথম থেকেই পিছিয়ে যান বাংলার অতনু। প্রথম রাউন্ডে তিনবার ৯ পয়েন্ট পান ফুরুকাওয়া। প্রথম শটে ৯ মারলেও পরের দুটিতে ৮ করে পয়েন্ট পান ভারতীয় তিরন্দাজ। দ্বিতীয় রাউন্ডে শুরুতেই ১০ পয়েন্ট পান অতনু। এরপর দুবার ৯ পয়েন্ট করে পান তিনি। জবাবে শেষ চেষ্টায় ১০ পয়েন্ট তুলে নেন ফুরুকাওয়া। প্রথম দুটি শটে ৯ করে পয়েন্ট পান তিনি। ফলে এই রাউন্ডে সমান পয়েন্ট পান দুজনেই। তৃতীয় সেটে ক‍্যামব‍্যাক করেন অতনু। দুবার ১০ পয়েন্ট পেয়ে লড়াইয়ে ফিরে এলেও শেষ রাউন্ডে ২৬-২৭ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় বাংলার তিরন্দাজকে।

ম্যাচ হেরে অতনু বলেন, “অতিমারীর পর আমরা যখন শিবিরে যোগ দিয়েছিলাম, তখন একজন কোচ পেয়েছিলাম। তবে স্থায়ী ভিত্তিতে কোন জাতীয় কোচ বা মনোবিজ্ঞানী নেই। অবস্থার উন্নতি হচ্ছে ,কিন্তু সময় লাগছে। আমাদের শক্তিশালী এবং আরও ধৈর্যশীল হতে হবে।”

আরও পড়ুন:‘জাগো বাংলা’য় অজন্তার কলমে মমতা

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...