Monday, June 15, 2026

‘মানসিক অবসাদ’এবং চোটের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন‍্য সরে দাঁড়ালেন স্টোকস

Date:

Share post:

‘মানসিক অবসাদ’ এবং আঙুলের চোটের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন‍্য সরে দাঁড়ালেন বেন স্টোকস( ben stokes)। শুক্রবার রাতে এমনটাই জানাল ইংল‍্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড(ecb)। যার ফলে আসন্ন ভারতের বিরুদ্ধে ইংল‍্যান্ডের পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজে পাওয়া যাবে না স্টোকসকে।

শুক্রবার রাতে ইসিবি একটি বিবৃতিতে বলেন,”ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস আপাতত খেলা থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিয়েছেন। স্টোকস নিজেকে মানসিকভাবে আরও সুস্থ করতে চাইছেন এবং নিজের আঙুলের চোট ঠিক করতে চাইছেন। যার ফলে তিনি ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে থাকতে পারবেন না।”

জানা গিয়েছে, বাবার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি স্টোকস। গতবছর ডিসেম্বরে ব্রেন ক্যানসারে মৃত্যু হয় তাঁর বাবার। তবে শুধু পারিবারিক সমস্যা নয় চোটেও জেরবার তিনি।

স্টোকসের সরে দাঁড়ানোর ব্যাপারে ইসিবি-র পরচালক অ্যাশলে জাইলস বলেন, “ইসিবি স্টোকসের সিদ্ধান্তকে গ্রহন করেছে। প্রত্যেক মানুষের জীবনে এমন কঠিন সময় আসে। সবাই মানসিক সমস্যায় ভোগে। বেন স্টোকসও ব্যাতিক্রম নয়। তবে ওর কঠিন সময়ে আমরা সবাই স্টোকসের পাশে আছি। ও খুব লড়াকু মনের ক্রিকেটার। তাই আমাদের আশা ও খুব দ্রুত মাঠে ফিরে আসবে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...