Saturday, April 4, 2026

বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে, পরিস্থিতি মোকাবিলায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যে অতি ভারী বৃষ্টির কারণে বেহাল জনজীবন। জল স্তর বেড়ে ফুঁসছে রাজ্যের অধিকাংশ নদ-নদী। পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ন’টি জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পরিস্থিতি মোকাবিলায় সব রকমের প্রস্তুতি রাখছে রাজ্য সরকার।

শনিবার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের ৯ জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করেন। মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জীবন ও সম্পত্তি হানি রুখতে সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ভার্চুয়াল এই বৈঠকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার জেলা শাসকেরা উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রে জানা গেছে মুকুটমণিপুর, তিলপাড়া এবং ম্যাসাঞ্জোর জলাধার থেকে সব মিলিয়ে ১ লক্ষ ৫৩ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হবে। যার জেরে দক্ষিণবঙ্গে বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি শুক্রবার ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে।সেই জলে হুগলির গোঘাট, খানাকুল, পুরশুড়া, আরামবাগ প্লাবিত হতে পারে।এমত অবস্থায় বন্যা মোকাবিলায় সব রকমের প্রস্তুতি বজায় রাখতে মুখ্যসচিব জেলাশাসক দের নির্দেশ দিয়েছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে রাজ্যে। শুক্রবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। যার জের জল ছাড়তে চলেছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে আমতা উদয়নারায়নপুরে বন্যার আশঙ্কা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, শনিবার রাতে জল দামোদরে ফুলে ফেঁপে উঠলে একাধিক গ্রাম প্লাবিত হবে। অন্যদিকে আমতা ২ নং ব্লকের ভাটোরায় ইতিমধ্যে নীচু এলাকায় জল ঢুকেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ধস নিয়েও উদ্বেগ কাটছে না। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়ে এদিন জেলাশাসক দের বিস্তারিত পথ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।

আরও পড়ুন- ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা বধূকে নৃশংস নির্যাতন, গ্রেফতার ২

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...