Tuesday, June 23, 2026

অলিম্পিক্স থেকে ফাঁকা হাতে ফিরতে হচ্ছে জোকোভিচকে, ব্রোঞ্জ জয়ও হল না জোকারের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympi) সিঙ্গলসে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল নোভাক জোকোভিচের( novak djokovic)। এদিন ব্রোঞ্জের লড়াই নেমে ছিলেন জোকার। প্রতিপক্ষ ছিলেন স্পেনের পাবলো ক‍্যারেনা বুস্তা। সেই ম‍্যাচে ৬-৪, ৬-৭ (৬-৮), ৬-৩ সেটে হারালেন জোকার।

শনিবার ম্যাচের প্রথম সেটেই ধাক্কা খান বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ। ৬-৪ গেমে প্রথম সেট জিতে যান পাবলো। দ্বিতীয় সেটেও চলে পাবলো ক‍্যারেনার দাপট। কিন্তু একটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ম্যাচে সমতা ফেরান জোকোভিচ। তৃতীয় সেটের প্রথম গেমেই মাথা গরম করে ফাঁকা স্টেডিয়ামে র‍্যাকেট ছুড়ে দেন জোকোভিচ । ম‍্যাচ ক্রমশ নিজের হাতে নিয়ে আসে পাবলো। ষষ্ঠ নম্বর ম্যাচ পয়েন্টে ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেন তিনি। এই হারের ফলে টানা তিনটি অলিম্পিক্সের সিঙ্গলসে কোনও পদক পেলেন না জকোভিচ। ফাঁকা হাতেই ফিরতে হল তাঁকে।

এদিকে ম‍্যাচ হারের পরই হঠাৎ করে অলিম্পিক্সে মিক্সড ডাবলসের ব্রোঞ্জ পদকের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। জোকোভিচের সরে দাঁড়ানোয়  সমস্যায় পড়েছেন জোকোভিচের মিক্সড ডাবলস সঙ্গিনী স্টোজানোভিচ।

আরও পড়ুন:সেমিফাইনালে হার সিন্ধুর, তাই জু-ইং এর কাছে হারলেন তিনি 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...