Monday, April 6, 2026

সংগ্রামপুর বিষমদকাণ্ডে দোষী সাব্যস্ত খোঁড়া বাদশা, সোমবার সাজা ঘোষণা আদালতের

Date:

Share post:

দীর্ঘ ১০ বছর পর অবশেষে সংগ্রামপুর বিষমদকাণ্ডে মূল অভিযুক্ত নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশাকে(Khora Badsha) দোষী সাব্যস্ত করল আদালত। খুন গুরুতর, ক্ষতি করা সহ মোট চারটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে খোঁড়া বাদশাকে। পাশাপাশি অভিযোগ প্রমাণ না হওয়ার জেরে ৭ অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে আদালতের তরফে। আগামী সোমবার এই মামলায় খোঁড়া বাদশাকে সাজা শোনাবে আলিপুর আদালত(Alipur Court)।

উল্লেখ্য, ২০১১ সালে ডায়মন্ড হারবার(diamond harbour) মহকুমার বিস্তীর্ণ এলাকায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল ১৭৩ জনের। এই ঘটনায় ডায়মন্ড হারবারের মগরাহাট এবং উস্তি থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছিল। যদিও পরে মামলা হস্তান্তর করা হয়েছিল সিআইডির কাছে। ২০১৮ সালে উস্তি থানার এই মামলার রায় দেয় আলিপুর আদালত। যেখানে খোঁড়া বাদশা সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তবে খোঁড়া বাদশার স্ত্রী শাকিলা বিবি সহ ৬ জন বেকসুর খালাস পান। অন্যদিকে মগরাহাটের থানায় দায়ের হওয়া মামলার এতদিন শুনানি চলছিল আলিপুর আদালতে। এদিন সেই মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হলো আদালতের তরফে। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে।

 

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...