Tuesday, May 19, 2026

নাইট কার্ফুর মধ্যে শিয়ালদহে পুলিশকর্মীকে চপারের কোপ

Date:

Share post:

করোনা (Corona) আবহে চলছে কড়া বিধি-নিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সতর্ক পুলিশ প্রশাসন। একান্ত জরুরি কাজ বা পরিষেবা ছাড়া শহরের রাস্তায় ঘোরাঘুরি কঠোরভাবে নিষিদ্ধ। সেই পুলিশি নজরদারির মধ্যেই এক মাদকাসক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে থানায় ধরে নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। পালানোর জন্য পুলিশকর্মীর হাতে আচমকা চপারের কোপ বসিয়ে দেয় অভিযুক্ত। আটক ব্যক্তির নাম জাভেদ। ঘটনাটি ঘটেছে আজ, শনিবার ভোরে শিয়ালদহ (Sealdah)চত্বরে। সে সময় নাইট কার্ফু চলছিল।

আরও পড়ুন:শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু যুবকের

জানা গিয়েছে, এদিন শিয়ালদহ উড়ালপুলের নীচে থেকেই ওই মাদকাসক্তকে আটক করেন মুচিপাড়া থানার (Muchipara PS) কর্তব্যরত পুলিশকর্মী আতিউর রহমান। আর তাতেই বিপত্তি। চপারের আঘাতের জেরে গুরুতর আহত অবস্থায় বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশকর্মী। ধৃত জাভেদকে আজই শিয়ালদহ আদালতে তোলা হবে।

 

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...