Monday, June 15, 2026

শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু যুবকের

Date:

Share post:

ফের মর্মান্তিক দুর্ঘটনা। একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল এক প্রোডাকশন কর্মীর। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের (Baruipur)। মৃতের নাম রাজু মন্ডল । বাড়ি কলকাতার বাবুরাম ঘোষ রোডে।

জানা গিয়েছে, গত ১৯ জুলাই থেকে বারুইপুর রবীন্দ্র ভবন সংলগ্ন রাজবাড়িতে একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল। শুক্রবার, শুটিং-এর সময় লাইট স্ট্যান্ডে রাজু মন্ডল হাত দিতেই বিপত্তি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হলে আশঙ্কাজনক অবস্থায় ওই প্রোডাকশন কর্মীকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে (Baruipur Hospital)। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, পারিবারিক সূত্রে জানা গিয়েছে মৃত রাজু মন্ডলের স্ত্রী গর্ভবতী। এই অবস্থায় রাজুর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। এমন ঘটনায় বাড়ির সকলে ভেঙে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে। দাদা রাজু মন্ডলের সঙ্গেই শুটিংয়ের কাজে আসা ভাই রাজা। তাঁর দাবি, অরিজিৎ দত্ত নামে এক লাইট কেয়ারটেকার শুটিং চলাকালীন রাজুকে লাইট স্ট্যান্ড ধরতে বাধ্য করেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। শুটিংয়ে উপস্থিত থাকা প্রতক্ষ্যদর্শী শিল্পী, টেকনিশিয়ান-সহ সকলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত লাইট কেয়ারটেকার অরিজিৎ দত্ত।

আরও পড়ুন:ফোন হ্যাকিং: ‘সীমাহীন সুবিধাবাদী’কে সরাসরি চ্যালেঞ্জ কুণালের

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...