Saturday, June 27, 2026

রোজভ্যালিকাণ্ডে ইডির কয়েকজন অফিসার জড়িত- অভিযোগ জানিয়ে চিঠি সিবিআইয়ের

Date:

Share post:

এবার ইডির (ED) বিরুদ্ধেই অভিযোগ করল সিবিআই (CBI)। রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎকালীন তদন্তকারী দলের মধ্যে কয়েকজন অফিসারের সরাসরি জড়িত এই অভিযোগে ভিজিল্যান্স ডিপার্টমেন্টকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের নামের তালিকাও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এই অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশ করা হয়েছে সিবিআইয়ের তরফে। পাশাপাশি, রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে ইডির সন্দেহজনক অফিসারদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ করে সিবিআইও রিপোর্ট পাঠাবে ইডির কাছে।

ইডির তৎকালীন তদন্তকারী দলের অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়। এর আগেও রোজভ্যালি সংস্থার মালিক গৌতম কুণ্ডুর (Goutam Kundu) স্ত্রী শুভ্রা কুণ্ডুকে (Shubhra Kundu) তদন্তে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ইডির এক সিনিয়র অফিসার মনোজ কুমারের (Manoj Kumar) বিরুদ্ধে। তাঁকে অন্য একটি মামলায় গ্রেফতারও করা হয়। পরে তিনি জামিন পান। সূত্রের খবর, তদন্তে নেমে সিবিআই গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করে মনোজ কুমার-সহ আরো কয়েকজন ইডি অফিসারের যোগাযোগের খোঁজ পায়।

আরও পড়ুন:বিরোধীদের কণ্ঠরোধ, রাজ্যসভায় শীঘ্রই অনাস্থা আনতে চলেছে তৃণমূলসহ অন্যরা

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...