Monday, June 15, 2026

দক্ষিণের পরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি: পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপে গত কয়েকদিন টানা বৃষ্টি (Rain) হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও এবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে (North Bengal)। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) সূত্রে খবর, উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খন্ড হয়ে দক্ষিণ বিহার ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে পৌঁছবে নিম্নচাপ। ফলে আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার থেকে দার্জিলিং ,কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে।

বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাতেও। কলকাতা-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ কমলেও শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা । বাড়বে তাপমাত্রাও।

আরও পড়ুন:রোজভ্যালিকাণ্ডে ইডির কয়েকজন অফিসার জড়িত- অভিযোগ জানিয়ে চিঠি সিবিআইয়ের

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...