Monday, June 15, 2026

দত্তক শিশুপুত্রের উপর নৃশংস নির্যাতন মায়ের, উদ্ধার করল পুলিশ

Date:

Share post:

দত্তক নেওয়া শিশুপুত্রের ওপর দীর্ঘদিন ধরে চলছিল শারীরিক এবং মানসিক নির্যাতন। স্থানীয়রা এবং প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদ করলেই পাল্টা অকথ্য গালিগালাজ শুনতে হত। অবশেষে প্রতিবেশীরাই একদিন গোপনে খবর দিয়ে দিলেন চাইল্ড লাইন। ওই সংস্থার প্রতিনিধি দল এসে পুলিশের সাহায্যে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর বাবলাবন এলাকায়। জানা গিয়েছে, শান্তিপুর থানার বাবলাবন এলাকার বাসিন্দা রুমা মজুমদার এবং কল্পনা মজুমদার দুই বোন একটি নাবালককে দত্তক নেয়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই শিশু পুত্রের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত ওই দুই মহিলা। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তাকে রাখা হতো। প্রতিবাদ করলেই প্রতিবেশীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতো ওই দুই মহিলা। দুদিন আগে বৃষ্টির মধ্যেই সারারাত তাকে বাইরে দাঁড় করিয়ে রাখে বলে অভিযোগ। স্থানীয়দের তরফ থেকে এর পরেই চাইল্ড লাইন দপ্তরে যোগাযোগ করা হয়। চাইল্ড লাইনের প্রতিনিধিদল শান্তিপুর পুলিশ এর সাহায্যে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে ওই নাবালক চাইল্ড লাইনের তত্ত্বাবধানে হোমে রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ এবং চাইল্ড লাইনের প্রতিনিধি দল তদন্ত করে দেখছে ওই শিশুটিকে তারাকোথা থেকে দত্তক নিয়েছিল এবং কীভাবে নিয়েছিল।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...