Monday, April 6, 2026

বিরোধীদের কণ্ঠরোধ, রাজ্যসভায় শীঘ্রই অনাস্থা আনতে চলেছে তৃণমূলসহ অন্যরা

Date:

Share post:

ফোনে আড়িপাতা (Pegasus spyware), নতুন কৃষি আইন, (farmers law) পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি(price hike of gas petrol diesel) প্রভৃতি নানা ইস্যু নিয়ে বিরোধীদের আনা আলোচনার প্রস্তাব দিনের পর দিন খারিজ হচ্ছে সংসদে। এভাবে চলতে থাকলে শীঘ্রই অন্য পথে হাঁটতে চান বিরোধীরা। বিশেষ সূত্রের খবর, এইভাবে বিরোধীদের উপেক্ষা করা হলে আগামী সপ্তাহেই রাজ্যসভার (parliament of India) ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী দলগুলি।

এই তালিকায় প্রথমেই রয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়া কংগ্রেস, ডিএমকে এবং বাম দলগুলো অনাস্থা প্রস্তাবে সই করতে পারে।

গত ১৯ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। শুরুর দিন থেকেই পেগাসাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষক আইন ইত্যাদি ইস্যুতে বিরোধী দলগুলি আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ দিয়েছে। মুলতবি প্রস্তাবের সেই নোটিশ গ্রাহ্য করেননি চেয়ারম্যান। প্রতিবাদ জানাতে গিয়ে সাসপেন্ড হয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ শান্তনু সেন। সরকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের অনড় মনোভাবে ক্ষুব্ধ বিরোধী দলগুলি এবার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে।

আরও পড়ুন- করোনায় মৃত আইনজীবীদের পরিবারকে আর্থিক সহায়তা করবে রাজ্য

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...