Monday, April 6, 2026

জলমগ্ন কঙ্কালিতলা, মন্দির থেকে সরানো হল মায়ের ছবি

Date:

Share post:

বৃষ্টির জেরে কোমর জলে ডুবল বীরভূমের অন্যতম সতীপীঠ, কঙ্কালিতলা মন্দির। জলে থৈ থৈ মন্দিরও। তাই মন্দিরের ভিতর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মায়ের ছবিও। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে মন্দিরের গর্ভগৃহ। পুজো দিতে এসে ফিরে যাচ্ছেন ভক্তরা।

গতকাল প্রবল বৃষ্টিতে বীরভূমের একাধিক জেলা জলমগ্ন। জলস্তর বাড়ায় প্লাবিত একাধিক গ্রাম। গতকাল অবিরাম বৃষ্টির জেরে হাটুজল ছিল মন্দির চত্বর। কিন্তু নদীর জলস্তর আরও বাড়ায় সেই জল কোমর অবধি ডুবে রয়েছে। এরপরই গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। এমনকি মায়ের ছবিও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় মন্দির কর্তৃপক্ষ। আপাতত শিব মন্দিরে মায়ের ছবি রাখা হয়েছে এবং সেখানেই পুজোর ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের কুন্ডও জলের তলায়।  পুরোহিতরা জানিয়েছেন, শিব মন্দিরেই পুজো অর্চনা, ভোগ নিবেদন করা হচ্ছে মায়ের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...