Wednesday, June 24, 2026

অবৈধ সম্পর্কের সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, গুরুতর জখম যুবক

Date:

Share post:

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদার এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের বড় মোহনপুর এলাকায়। আহত যুবক, মনোরঞ্জন মণ্ডলকে সআশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের দাবি,  তাঁর স্ত্রীর সঙ্গে মনোরঞ্জনের অবৈধ সম্পর্ক রয়েছে। বিগত এক বছর আগে এইনিয়ে পারিবারিক বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে। এমনকি বিষয়টি গ্রাম পঞ্চায়েতে কাছে পৌঁছতেই এইনিয়ে সালিশি সভা করা হয়। কিন্তু তাতেও সমাধান সূত্র বেরোয়নি। উল্টে গত একমাস আগে তাঁর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবেন কেউ তা বোধহয় কেউ আন্দাজও করতে পারেনি। গতকাল রাতে অভিযুক্ত, বাপি মণ্ডল সন্দেহ করেন মনোরঞ্জনই তাঁর স্ত্রীকে লুকিয়ে রেখেছে। এরপর সন্দেহবশত মনোরঞ্জনের বাড়িতে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করেন। মনোরঞ্জনের চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসী। সেইসময়ই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত বাপি মণ্ডল।

ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানিয়েছে, আহতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...