Saturday, April 4, 2026

উচ্চ প্রাথমিকে অভিযোগ ২৫ হাজারের বেশি, দ্রুত নিষ্পত্তি চায় কমিশন

Date:

Share post:

দ্রুত উচ্চ প্রাথমিকের (Upper  Primary) নিয়োগের বিষয়ে অভিযোগের নিষ্পত্তি চায় স্কুল সার্ভিস কমিশন (School Services Commission)। ইন্টারভিউয়ের (Interview) তালিকা নিয়ে এবার ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনে। সূত্রে খবর, শনিবার পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। তার মধ্যে মোট ২৫৫০০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ অভিযোগ একাধিকবার জমা পড়েছে। আগামী সপ্তাহ থেকেই এর শুনানি শুরু হতে পারে বলে স্কুল সার্ভিস কমিশনে সূত্রে খবর।
হাইকোর্টের (High Court) নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের তরফে ৬ জন যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিককে শুনানি পর্বের জন্য কমিশনকে দেওয়া হয়েছে। এই বিষয়ে দেরি করতে চাইছে না কমিশন। আগামী সপ্তাহ থেকেই  কেস টু কেস শুনানি পর্ব শুরু হবে। সে ক্ষেত্রে প্রতিদিন ১০০ টি করে অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর পাশাপাশি, একাধিক বোর্ড গঠন করে চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করা হবে বলে সূত্রে খবর।
এদিকে, এই সপ্তাহেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে নিয়োগপত্র দেওয়া যাবে না। তাই একাধিক বোর্ড গঠন করে দ্রুত অভিযোগের নিষ্পত্তি করতে চায় কমিশন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...