Monday, April 6, 2026

মৃত্যু কমলেও উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

Date:

Share post:

মৃত্যু কমলেও উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন।পাশাপাশি গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র করোনায় মৃত্যু হয়েছে ৫৪১ জন।

দ্বিতীয় ঢেউয়ে লাগামছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও কেরলের দৈনিক সংক্রমণ এখনও বেলাগাম। উল্টে দেশের অনান্য রাজ্যে দৈনিক সংক্রমণ বেশ খানিকটা কমলেও কেরলের সংক্রমণ অনেকটাই উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় কেরলের আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬২৪, যা দেশের দৈনিক সংক্রমণের ৪৯.৩০ শতাংশ। এই নিয়ে সবমিলিয়ে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার ৮২৪। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৩৫১ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৭৬ শতাংশ।

এদিকে সংক্রমণের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা কমেছে।বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২৫৮ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৮ লক্ষ ২০ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন।গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লক্ষ ৮৯ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ কোটি ৮২ লক্ষ ১৬ হাজার ৫১০ জনের। অন্যদিকে এক দিনে দেশে ৬০ লক্ষ ১৫ হাজার ৮৪২ জনকে টিকা দেওয়া হয়েছে।


 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...